স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করে বিপাকে গৃহবধূ
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১৬:৫৬
স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করে বিপাকে গৃহবধূ
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যৌতুক দাবি আর অমানুষিক নির্যাতনের শিকার হয়ে স্বামীরবিরুদ্ধে মামলা করে বাক প্রতিবন্ধী এক শিশু সন্তান নিয়ে আতঙ্কের মধ্যে দিনযাপন করছেন বাগেরহাটের শরণখোলার সাদিয়া বেগম (২০) নামে এক গৃহবধূ।


রবিবার (১৪ জুন) সকালে স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের কাছে এমন অভিযোগ করেন নির্যাতনের শিকার হওয়া সাদিয়া বেগম।


তার অভিযোগ, গত ৫ আগস্ট ২০২২ তারিখে টেলিফোনের মাধ্যমে মালয়েশিয়া প্রবাসী আব্দুল জব্বার আকাশের সাথে ইসলামী শরীয়তমতে তার বিয়ে হয়। পরবর্তীতে তার স্বামী আকাশ দেশে ফিরে ৩০ জানুয়ারি ২০২৩ তারিখে বিবাহ রেজিস্টেশন করেন। বিবাহের সময় গরিব বাবা তার মেয়ের সূখের কথা চিন্তা করে দুই লাখ টাকা ব্যায় করে স্বর্ণালংকারসহ সাংসারিক যাবতীয় মালামাল দিয়ে দেন। দাম্পত্য জীবনে স্বমীর সংসারে সুখেই কাটছিল সাদিয়ার। ইতোমধ্যে সাদিয়া ৮ মাসের অন্তস্বত্বা হন।
এর পরেই যৌতুক লোভী স্বামী আকাশের আসল রূপ বেরিয়ে আসে।


আকাশ ব্যবসা করার জন্য দুই লাখ টাকা যৌতুক বাবদ বাবার কাছে থেকে এনে দেওয়ার জন্য মানসিক চাপ দিতে থাকে। নির্যাতন সইতে না পেরে সাদিয়া বাবাকে জানালে তার বাবা ছিদ্দিকুর রহমান মেয়ের ভবিষ্যতের কথা ভেবে লাখ টাকা জামাতার হাতে তুলে দেন। কিন্তু এই টাকা ব্যবসা না করে জুয়া আর অবৈধ পথে খরচ করে আবারও তিন লাখ টাকা দাবি করে আকাশ। কিন্তু সাদিয়ার বাবা দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অন্তস্বত্বা সাদিয়াকে জোর করে তার বাবার
বাড়িতে পাঠিয়ে দেন এবং সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেন।


এমতো অবস্থায় সাদিয়ার পরিবার স্থানীদের মাধ্যমে মিমাংসা চেস্টা করে ব্যর্থ হয়ে যৌতুক লোভী আকাশের বিরুদ্ধে আদালতে মামলা
করেন। এতে আরো ক্ষিপ্ত হয়ে আকাশ টেলিফোনে এবং বিভিন্ন মধ্যমে সাদিয়াকে মামলা তুলে নিতে বলেন অন্যথায় হত্যার হুমকি দিচ্ছেন বলে জানান সাদিয়ার বাবা।


এ বিষয় জানতে অভিযুক্ত আব্দুল জব্বার আকাশের সাথে যোগাযোগের চেস্টা করেও তাকে পাওয়া যায়নি।


সাদিয়ার প্রতিবেশী সমাজ সেবক মোহাম্মদ সোহাগ জানিয়েছেন, বাক প্রতিবন্ধী শিশুটিসহ সাদিয়ার ভবিষ্যৎ চিন্তা করে ঘটনাটি আমরা মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হই। তিনি জানান, মামলা করার দায় সাদিয়াকে অনবরত হুমকি দিয়ে যাচ্ছে তার স্বামী আকাশ। আমরা এর বিচার চাই।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com