কালীগঞ্জে পাঁচ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ৩
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০১:১৪
কালীগঞ্জে পাঁচ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ৩
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।


শনিবার ( ১৩ জুন) বিকেল সাড়ে ৩ টায় কালীগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় ওসি জেল্লাল হোসেন।


আটককৃতরা হলেন-ঝিনাইদহ সদরের নলডাঙ্গা এলাকার ননী গোপালের ছেলে বিশ্বজিৎ কর্মকার, নারিকেলবাড়ীয়া এলাকার আব্দুল মজিদ বিশাসের ছেলে আব্দুল আল মামুন ও কালীগঞ্জ উপজেলার রাকড়া এলাকার ইব্রাহিম খাঁর ছেলে সোবাহান খাঁ।


প্রেস ব্রিফিংয়ে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, কিছুদিন পূর্বে একটি মোটরসাইকেল চুরি হয়। এরপর চোর চক্র ও মোটরসাইকেল উদ্ধারে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কালীগঞ্জ নিমতলা থেকে ২ টা, নারিকেলবাড়ীয়া থেকে ২ টা ও গাজীর বাজার থেকে ১টা মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।


তিনি আরও বলেন, মোটরসাইকেল চোর চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com