
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চৌমুহনা এলাকায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) ভোরের দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতগাঁও চৌমুহনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম লোকমান মিয়া। তার বাড়ি উপজেলার লালবাগ এলাকায়।
সংঘর্ষের পর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপভ্যানের চালককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত নওয়াব মুমু জানান, ভোরের দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক দুর্ঘটনায় মৃত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন।
বিবার্তা/কাউছার/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]