পূর্ব বিরোধের জেরে ‘বন্ধুর হাতে’ বন্ধু খুন
প্রকাশ : ৩১ মে ২০২৬, ২২:২৬
পূর্ব বিরোধের জেরে ‘বন্ধুর হাতে’ বন্ধু খুন
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেট নগরীতে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আরেক যুবককে পিটুনি দিয়ে জনতা পুলিশের হাতে তুলে দিয়েছেন।


রবিবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রায়নগর এলাকার দপ্তরীপাড়ায় এ ঘটনা ঘটে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান।


নিহত জুয়েল (২৬) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের ভেরা এলাকার আব্দুর রহিমের ছেলে।


এ ঘটনায় আটক মো. হাবিল (২৫) নগরীর বালুচর এলাকার বাসিন্দা মো. আলীর ছেলে।


পুলিশ জানায়, জুয়েল ও হাবিল পরস্পর বন্ধু। সকালে পূর্ব বিরোধের জেরে তাদের মধ্যে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে হাবিল জুয়েলকে পাশের গোয়ালিছড়া খালে ফেলে দেন। এরপর ধারালো ছুরি দিয়ে তার গলা, বুক ও পিঠে একাধিক আঘাত করেন।


স্থানীয়রা আহত অবস্থায় জুয়েলকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com