৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
প্রকাশ : ২৯ মে ২০২৬, ২২:৩৫
৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে লাইনচ্যুত ট্রেনের চাকা সরিয়ে নেয়াতে টানা ৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এতে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকে থাকা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।


শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারি মাস্টার শিপন সূত্রধর জানান, শুক্রবার (২৯ মে) দুপুরের দিকে সিলেট থেকে চট্রগ্রাম অভিমুখি তেলবাহী একটি খালি ট্যাংকার ছেড়ে আসে। বেলা আনুমানিক সাড়ে তিনটার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর প্রবেশ করলে আকস্মিকভাবে তেলবাহী ট্যাংকারের চাকা লাইনচ্যুত হয়। এতে সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।


তবে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ইঞ্জিনিয়ারিং বিভাগের লোকজন দ্রুততার সাথে ঘটনা স্থলে গিয়ে উপস্থিত হন। পরে লাইনচ্যুত চাকা সরিয়ে নিলে প্রায় ৫ ঘণ্টা পর এ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com