
তীব্র গরমে একটু প্রশান্তির আশায় পরীক্ষা শেষে বাড়ি ফিরে গড়াই নদী গোসল করতে গিয়েছিল দুই এসএসসি পরীক্ষার্থী। সেই প্রশান্তির গোসলই কাল হলো তাদের জন্য। নদীর পানিতেডুবে অকালে প্রাণ হারিয়েছে তারাী।
বুধবার (২০ মে) দুপুর ২টার দিকে কুষ্টিয়া শহর সংলগ্ন হরিপুর ব্রিজ এলাকায় গড়াই নদীতে তাদের মৃত্যু হয়। নিহতরা কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর এলাকার নুরুল ইসলাম এর ছেলে সাকিবুল ইসলাম (১৭) ও মাহাবুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ (১৬)।
নিহতদের পারিবারিক সূত্র ও স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, দুই শিক্ষার্থী হাটস হরিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তারা পূর্ব পরিচিত এবং একে অপরের বন্ধু। বুধবার পরীক্ষা শেষে তারা ঠিক করে তীব্র গরম থেকে একটু প্রশান্তি পেতে গড়াই নদী গোসলে যাবে। পরে বেলা ২টার দিকে তারা দুজন একসাথে হরিপুর ব্রিজ এলাকায় গড়াই নদী নামে। একপর্যায়ে তারা নদীর স্রোতে তলিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রাদুই শিক্ষার্থীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। দুই শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে নিহতদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান, স্থানীয়দের কাছ থেকে ফোন পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে তার আগেই স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃতঘোষণা করেন বলে জানতে পেরেছি।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]