নড়াইলে পিকআপ ও ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০০:৫৯
নড়াইলে পিকআপ ও ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে পিকআপ ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার মঞ্জুরুল ইসলাম বাবু (৩০) নিহত হয়েছে। এ ঘটনায় ট্রলিতে থাকা আরও চারজন শ্রমিক আহত হয়েছে।


সোমবার (১৮ মে) দুপুরে ঢাকা-কালনা-নড়াইল মহাসড়কের সদর উপজেলার তালতলা ঘোষবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল ইসলাম বাবু সাতক্ষীরা জেলা সদরের হাশেম আলীর ছেলে।


আহতরা হলেন,নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের আমজেদ আলীর ছেলে ইনামুল (১৯), ধুড়িয়াগ্রামের জামির মোল্যার ছেলে হুসাইন (১৮), একই গ্রামের জালাল শেখের ছেলে আকাশ (১৮) এবং আলী খানের ছেলে আকাশ খান (২১)।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,ঢাকা-কালনা-নড়াইল- বেনাপোল মহাসড়কের সদর উপজেলার তালতলা ঘোষবাড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দ্রুতগামী একটি ট্রলি ও পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপ ট্রাকের হেলপার বাবু ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন আহত শ্রমিকদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়।


প্রত্যক্ষদর্শী ওবায়দুর রহমান ওহিদ জানান, নড়াইল থেকে লোহাগড়া অভিমুখে দুটি ট্রলি দ্রæত গতিতে প্রতিযোগিতার মতো চলছিল। এ সময় লোহাগড়া থেকে যশোরগামী একটি পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।


নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ইনামুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার (ওসি) মো. সেকেন্দার আলী জানান, নিহত হেলপারের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com