ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৯:৪০
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।


সোমবার (১৮ মে) সকালে সদর উপজেলার গাগান্না গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- মজিবর খান ও তার স্ত্রী মোমেনা খাতুন।


স্থানীয়রা জানায়, সোমবার ভোরে বাড়িতে ধান উড়ানোর জন্য নিহত মজিবর খান ইলেকট্রনিক ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হন। এ সময় তার স্ত্রী মোমেনা খাতুন তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তারা দু'জন মারা যান।


এদিকে, একই সঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com