চুয়াডাঙ্গায় যুবককে পিটিয়ে হত্যা
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০১:৪৮
চুয়াডাঙ্গায় যুবককে পিটিয়ে হত্যা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্যান চুরির অভিযোগে দুদু নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত দুদু একই উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের মিজানুর রহমানের ছেলে।


রবিবার (১৭ মে) দিবাগত রাতে আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের হাউসপুর গ্রামের ঈদগাহ মাঠে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, শনিবার (১৬ মে) হাউসপুর গ্রামের ভ্যানচালক অন্তরের একটি ভ্যান চুরি হয়ে যায়। চুরির পর ভ্যানটি বিক্রির জন্য কুষ্টিয়া এলাকায় নিয়ে যান দুদু।


এদিকে চুরি হওয়া ভ্যানের খোঁজ করতে অন্তর ও তার পিতা হাফিজুর রহমানসহ বেশ কয়েকজন কুষ্টিয়ায় যান। সেখানে গিয়ে ভ্যান বিক্রির বিষয়টি তারা জানতে পারলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন দুদু।


তিনি আরও জানান, ওই ঘটনার জেরে রবিবার সন্ধ্যায় অন্তর ও তার লোকজন মিলে দুদুকে আসাননগর গ্রাম থেকে ধরে হাউসপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে যায়। সেখানে অন্তর, হাফিজুর রহমানসহ বেশ কয়েকজন মিলে দুদুকে পিটিয়ে হত্যা করে।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রথমে হারদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে রাতে মরদেহটি আলমডাঙ্গা থানায় নেয়া হয়।


এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com