দৌলতপুর সীমান্তে মাদকসহ আটক ২
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০০:৫২
দৌলতপুর সীমান্তে মাদকসহ আটক ২
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয়মাদকসহ ২ মাদক চোরাকারবারি আটক হয়েছে।


রবিবার (১৭ মে) দুপুর ২টার দিকে বিজ্ঞপ্তিতে সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি।


সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেকুষ্টিয়া ফিলিপনগর এলাকায় রবিবার ভোর সাড়ে ৫ টায় বিজিবি’র টহল দল অভিযান চালায়। এ সময় মো. রকি হোসেন (২৫) নামে একজন মাদক চোরকারবারিকে ২৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। সে একই এলাকার মৃত আমিরুল মোল্লার ছেলে।


অপরদিকে শনিবার রাত ৭ টা ৪০ মিনিটের দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গোলাম মাওলার আমবাগানে অভিযান চালিয়ে মো. সামিরুজ্জামান হিটু (৪৯) কে ১০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৩১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। সে প্রাগপুর গ্রামের মৃত কেয়ামত আলীর ছেলে। একইদিন রাত ৮টা ৪৫ মিনিটে রামকৃষ্ণপুর বিওপির টহল দল মোহাম্মদপুর মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১১প্যাকেট কীটনাশক এবং ১১৬ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।


এছাড়াও শনিবার দিবাগত রাত ২ টা ৫০ মিনিটে শুভরাজপুর বিওপির একটি টহল দল শুভরাজপুর মাঠপাড়ায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com