লোহাগড়ায় ট্রাক ড্রাইভারকে কুপিয়ে হত্যাচেষ্টা কিশোর গ্যাংয়ের
প্রকাশ : ১৫ মে ২০২৬, ১৮:২০
লোহাগড়ায় ট্রাক ড্রাইভারকে কুপিয়ে হত্যাচেষ্টা কিশোর গ্যাংয়ের
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়ায় কিশোর গ্যাংয়ের সদস্যরা ধোপাদহ ব্রীজের পাশে ট্রাক ড্রাইভার রহিম শিকদার (৪৩) কে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে।


বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত রহিম শিকদার উপজেলার জয়পুর ইউপি’র চাচই গ্রামের সাইদ শিকদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়ার উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ এলাকার ৫/৬ জন কিশোর গ্যাংয়ের সদস্য বৃহস্পতিবার সন্ধ্যার পর পূর্ব শত্রুতার জের ধরে ট্রাক ড্রাইভার রহিম শিকদার এর ছেলে সোয়াইব শিকদারের মোবাইল ফোন কেড়ে নেয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। ঘটনা শুনে রহিম শিকদার ছেলের মোবাইল ফোন আনতে গেলে আগে থেকে ওত পেতে থাকা কিশোর গ্যাংয়ের সদস্যরা ধোপাদহ ব্রীজের পাশে রহিম শিকদারের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।


কিশোর গ্যাংয়ের সদস্যরা রহিম শিকদারের শরীরের একাধিক স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজন রহিম শিকদারকে মারাত্মক জখম অবস্থায় লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই রহিম শিকদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় শুক্রবার (১৫ মে) সকালে বলেন, রাতে খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখেছি, তবে এ ঘটনায় দোষীদের আটকের জন্য অভিযান চলছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com