
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদে ভেতর এক বৃদ্ধকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ার কুল ফুরকানিয়া জামে মসজিদে ফজরের নামাজের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হাফিজ উল্লাহ (৮০) উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের কুমিল্লা পাড়ারবাসীন্দা। স্থানীয় ওই মসজিদে ফজরের নামাজ চলাকালে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।পুলিশ অভিযুক্ত জসিম মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ফজর নামাজ চলাকালীন সময় হঠাৎ করে এক ব্যক্তি মসজিদের অভ্যন্তরে প্রবেশ করে হাফিজ মিয়ার উপর হামলা করে। খুনি একটি কলম দিয়ে হাফিজ উল্লাহর চোখে, মাথায় ও মুখের বিভিন্ন স্থানে খুঁচিয়ে জখম করে। এসময় হাফিজ মিয়া নামাজে সিজদারত ছিলেন। হামলার পর স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালের নেয়ার সময় তার মৃত্যু হয়।
ঘটনার পর শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত সন্দেহে জসিম মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। নিহত ও অভিযুক্ত উভয়েই একই এলাকার বাসিন্দা। তবে হত্যাকান্ডের সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি।
হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে পুলিশ জানায়।
বিবার্তা/কাউছার/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]