সাতসকালে সিলেটে সড়কে ঝরল ৮ প্রাণ
প্রকাশ : ০৩ মে ২০২৬, ১০:০২
সাতসকালে সিলেটে সড়কে ঝরল ৮ প্রাণ
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটে সড়ক দুর্ঘটনায় দক্ষিণ সুরমায় ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।


রবিবার (৩ মে) ভোরেসিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।


কাঁঠাল বোঝাই ট্রাক ও নির্মাণ শ্রমিক বহনকারী ডিআই পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ হতাহদের ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো.রিয়াজুল কবির, পিএসসি।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।


স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপে করে বেশ কয়েকজন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। তেলিবাজার এলাকায় যাওয়ার পর উল্টো দিক থেকে আসা কাঁঠালভর্তি একটি ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।


মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে এসএমপি।


সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম বলেন, সংঘর্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com