কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১১:৩৬
কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও হাম সংক্রমণের প্রকোপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বেশকিছু শিশু ভর্তি হয়েছে। এরমধ্যে শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১২টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইজা নামে সাড়ে ৫ মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।


আইজা কুষ্টিয়া শহরের রেনউইক মোড় এলাকার মমিনের সন্তান। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম।


তিনি জানিয়েছেন, গত চারদিন ধরে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালে হামেররোগীদের জন্য আলাদা কর্নার করা হলেও অনেককে সাধারণ শিশু ওয়ার্ডেও চিকিৎসা দিতে হচ্ছে, সৃষ্টি হয়েছে শয্যা সংকটও।


জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলায়তিনশ’র বেশি শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৭৫জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ইরাসজনিত রোগ, যা শ্বাসনালীর মাধ্যমে দ্রুত ছড়ায়। তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।


কুষ্টিয়ার সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেনজানিয়েছেন, হামের টিকা পর্যাপ্ত না থাকায় পরিস্থিতি জটিল হচ্ছে।


আক্রান্ত শিশুদের চিকিৎসায় সব হাসপাতালে পৃথক ‘হাম আইসোলেশন কর্নার’ চালু করা হয়েছে। টিকা পাওয়া মাত্রই দ্রæত টিকাদান কার্যক্রম শুরু করা হবে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com