কুষ্টিয়ায় খাল খনন কাজের উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০০:৪৩
কুষ্টিয়ায় খাল খনন কাজের উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় ৮ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।


শুক্রবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের করিমপুর গ্রামে এ কাজের উদ্বোধনকরেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক মো. এনায়েত উল্লাহ, কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।


২০ কিলোমিটার খালের ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ৮ কিলোমিটার খাল খনন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। খাল খনন কাজের উদ্বোধন শেষে মন্ত্রী একটি বনজবৃক্ষের চারা রোপন করেন।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com