ঝিনাইদহে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ২৩:০৬
ঝিনাইদহে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহে প্রাইভেটকারের ধাক্কায় আরিফুল ইসলাম (৭) নামে স্কুলপড়ুয়া এক শিশু নিহত হয়েছে।


শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শহরের বাইপাস রোড সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শিশু আরিফুল ইসলাম ইসলাম ঝিনাইদহ পৌরসভার ভুটিয়ারগাতি গ্রামের আমিরুল মুন্সির ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, ছোট ভাই আবিদুল ইসলামকে সাথে নিয়ে মহাসড়ক পার হয়ে আইসক্রিম কিনতে দোকানে যায় শিশু আরিফুল। আইসক্রিম কেনা শেষে বাড়ি ফেরার পথে সড়কে একটি দ্রুতগতির প্রাইভেটকার দুই শিশুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু আরিফুল ইসলাম নিহত হয়। সহোদর ছোট ভাই আবিদুল ইসলাম গুরুতর আহত হয়ে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com