কুষ্টিয়ায় হাম আক্রান্ত শিশুর মৃত্যু
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১২:২৮
কুষ্টিয়ায় হাম আক্রান্ত শিশুর মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় হাম আক্রান্ত হয়ে ৮ মাস বয়সী আফরান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।


শুক্রবার (৩ এপ্রিল) ভোর রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আফরান কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকার আল আমিনের ছেলে।


কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ৮দিন আগে হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশু আফরানকে। হামের পাশাপাশি শিশুটির শরীরে নিউমোনিয়ার উপসর্গও ছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর পৌনে ৬টার দিকে শিশুটির মৃত্যু হয়।


কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, ৩দিন আগে শিশুটির অবস্থার অবনতি হয়। সে সময় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেওয়ার ব্যাপারে পরিবারের সদস্যদের পরামর্শ দেয়া হয়েছিল। সম্ভবত আর্থিক দৈন্যতার কারণে শিশুটির পরিবার তাকে ঢাকায় নিয়ে যেতে পারেনি। আজ শিশুটি মারা গেছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com