স্কুল ফিডিং কর্মসূচি সরকারের যুগান্তকারী পদক্ষেপ: এমপি জাহাঙ্গীর
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ২৩:০৮
স্কুল ফিডিং কর্মসূচি সরকারের যুগান্তকারী পদক্ষেপ: এমপি জাহাঙ্গীর
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেছেন, স্কুল ফিডিং কর্মসূচি সরকারের যুগান্তকারী পদক্ষেপ। এই কর্মসূচির আওতায় টিফিনে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ কার্যক্রম শিশুদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি করবে এবং নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যা একটি সুস্থ, শিক্ষিত ও সচেতনপ্রজন্ম গড়ে তুলতে সহযোগিতা করবে।


বৃহস্পতিবার (২ এপ্রিল) কালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েসরকারের‘স্কুল ফিডিং কর্মসূচি’ বা ‘মিড ডে মিল’ প্রকল্পের বাস্তবায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


বিশ্বাস জাহাঙ্গীর আরও বলেন, সরকারের স্কুল ফিডিং কর্মসূচিদেশের প্রাথমিক শিক্ষায় একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ, যার মূল লক্ষ্য বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি ও শিক্ষায় মনোযোগ বাড়ানো। এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট স্কুলগুলোর শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়,যা বিশেষ করে দরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের শিশুদের জন্য সহায়ক হবে। এতে শিশুরা অপুষ্টির ঝুঁকি থেকে কিছুটা মুক্ত থাকে এবং স্কুলে নিয়মিত উপস্থিত হয়।


কালিয়া উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন,সুশীলনের নির্বাহী প্রধান উপকূলবন্ধু মোস্তফা নুরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সুশীলনের উপ-পরিচালক ও প্রকল্প ফোকাল শাহিনা পারভিন, কালিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীদ মোর‌্যাসহ জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক, উন্নয়নকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন প্রমুখ।


কালিয়া উপজেলায় ১৫৬টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ হাজার ২৩৭ জন শিক্ষার্থীকে পুষ্টিকর খাবার (টিফিন) সরবরাহ শুরু করেছে। এখন থেকে শিক্ষার্থীরা স্কুলের টিফিনে পুষ্টিকর বনরুটি, কলা বা স্থানীয় মৌসুমি ফল, সিদ্ধ ডিম, ফর্টিফাইড বিস্কুট এবং ইউএইচটি দুধ পাবে। এতে প্রয়োজনীয় শক্তি,প্রোটিন ও ভিটামিনের যোগান পাবে শিক্ষার্থীরা,যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com