ফকিরহাটে অপহৃত শিশু উদ্ধার, আটক ১
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৯:৫৬
ফকিরহাটে অপহৃত শিশু উদ্ধার, আটক ১
বা‌গেরহাট প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের ফকিরহাটে অপহৃত শিশু রাফছাকে (১৮ মাস) খুলনা থেকে উদ্ধার করেছে র‌্যাব। অপহর‌ণে জড়িত থাকার অভিযোগে নয়ন শেখ (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।


বুধবার (১ এপ্রিল) রাত ১০টা দিকে খুলনার কৈয়া বাজার এলাকা থেকে শিশু রাফসা ও অভিযুক্ত নয়ন শেখকে আটক করা হয়। নয়ন খুলনার টুটপাড়া এলাকার আসলাম শেখের ছেলে।


আটক নয়ন শেখকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে সংবাদ কর্মীদের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম এ তথ্য নি‌শ্চিত ক‌রেন।


এর আগে সকাল ১১টার দিকে উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের আ. রশিদ খানের শিশু কন্যা অপহরণের ঘটনা ঘটে।


ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেছেন, ১ এপ্রিল সকাল ১১টার দিকে তার প্রতিবেশী ভারাটিয়া নয়নের স্ত্রী শিশুটিকে কোলে নেওয়ার কথা বলে তাদের বাড়ি থেকে নিয়ে যায়। পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও শিশুটিকে ফেরত না দেওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। পরবর্তীতে শিশুটির খোঁজ করতে গিয়ে জানা যায়, নয়ন শিশুটিকে নিয়ে বাইরে গেছে। মোবাইল ফোনে নয়নের সঙ্গে যোগাযোগ করলে সে অসংলগ্ন কথা বলে এবং শিশুটিকে ফেরত নিতে টাকা দাবি করে। টাকা না দিলে শিশুটির ক্ষতি করার হুমকি দেয়।


র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানি‌য়ে‌ছেন, ঘটনার পর বিষয়টি গুরুত্ব দিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে র‌্যাব-৬ এর একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাতে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে।


তি‌নি জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com