দৌলতপুরে মোটরসাকেলের ধাক্কায় গৃহবধু নিহত
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৬:২৯
দৌলতপুরে মোটরসাকেলের ধাক্কায় গৃহবধু নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাকেলের ধাক্কায় মর্জিনা খাতুন (৪৯)নামে এক গৃহবধু নিহত হয়েছেন।


বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে তারাগুনিয়া-মথুরাপুর সড়কের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধু মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকার জিল্লুর রহমানের স্ত্রী।


পুলিশ ও স্থানীয়রা জানান, গৃহবধু মর্জিনা খাতুন সকালে নিজ বাড়ির পাশের একটি মুদি দোকান থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করে বাড়ি ফিরতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামীর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মর্জিনা খাতুন রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতরভাবে আহত হোন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধু মর্জিনা খাতুনকে মৃত ঘোষণাকরেন।


এদিকে বেপরোয়া গতির মোটরসাইকেল চালক আলিফ হোসেন (২০) উপজেলার পোয়ালবাড়ি এলাকার জামাত আলীর ছেলে এবংদুর্ঘটনার পর সে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।


দুর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা খাতুন নামে এক গৃহবধু নিহত হয়েছে। অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারেরকাছে হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com