চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ইমামের মৃত্যু
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৩:৩৫
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ইমামের মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে রমজান আলী (৭০) নামের এক বৃদ্ধ ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মোমিনপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত রমজান আলী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মৃত মুরাদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।দক


স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় রমজান আলী অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার শরীর ছিন্নভিন্ন হয়ে মৃত্যু হয়।


চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, রমজান আলী কৃষিকাজের উদ্দেশ্যে রেললাইন দিয়ে জমিতে যাচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


বিবার্তা/আসিম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com