ইবি শিক্ষিকা রুনা হত্যার প্রধান আসামি ফজলু
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১০:১৩
ইবি শিক্ষিকা রুনা হত্যার প্রধান আসামি ফজলু
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নিজ কার্যালয়ে গলায় ছুরিকাঘাতে হত্যার শিকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলার প্রধান আসামি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুকে কুষ্টিয়া কারাগারে প্রেরণ করা হয়েছে।


বুধবার (১ এপ্রিল) ইবি থানার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, ফজলু এতদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছে উনার চিকিৎসা এখন আর দরকার নাই, তাই কোর্টে পাঠানো হয়েছে। বরং হাসপাতাল কর্তৃপক্ষ কুষ্টিয়া কোর্টে সোপর্দ করলে কুষ্টিয়া কোর্টের আদেশে জেল হাজতে বা জেলখানায় রাখা হয়েছেন।


প্রসঙ্গত, গত ৪ মার্চ আনুমানিক বিকাল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে আসমা সাদিয়া রুনার নিজ অফিস কক্ষে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে ওই কক্ষেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকেও আত্মহননের চেষ্টা অবস্থায় দেখেছেন বলে জানান চিৎকার শুনে উদ্ধার করতে যাওয়া আনসার সদস্য ও কয়েকজন শিক্ষার্থী।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com