
কুষ্টিয়ার দৌলতপুরে ৪ মাদকসেবী ও বিক্রেতাকে বিভিন্নমেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (১ এপ্রিল) দুপুরে দিকে উপজেলার আল্লারদর্গা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তাদের আটক করে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়।
দন্ডপ্রাপ্তরা আল্লারদর্গা এলাকার আনারুলের ছেলে মিলন (২৪), তাজু মণ্ডলের ছেলে সুজন (৩২), শামসুল ইসলামের ছেলে সেলিম (৪৩) ও রাজু মন্ডলের ছেলে আবুল (৪০)। এদের মধ্যে মাদক সেবনের দায়ে মিলন ও সুজন কে একমাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড এবং মাদক বিক্রয়ের দায়ে সেলিম ও আবুল কে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদলাতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাশ।
ভ্রাম্যমান আদালতের বিচারক দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, মাদকবিরোধী অভিযানে ২জন মাদকসেবী ও ২জন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করাহচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]