নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১২:২২
নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের সদর উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক নড়াইল জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হয়েছেন।


মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার উপ-সচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।


নড়াইল পৌরসভার মাছিমদিয়া গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। শহরের রুপগঞ্জ এলাকার কুড়িগ্রামে স্থায়ীভাবে বসবাস করেন তিনি। প্রশাসক মোস্তাফিজুর রহমান দেশমাতৃকায় মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে শত্রুমুক্ত করতে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলমত সকলের কাছে জনপ্রিয় এরাজনীতিবিদ জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিযুক্ত হওয়ায় নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com