
নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬-এর ৩ ধারা লঙ্ঘনের দায়ে ৬ ধারায় দুই ব্যবসায়ী কে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩০মার্চ) সন্ধ্যার সময় এবং রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বারইপাড়া ফেরিঘাট ও কলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে৭৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলামের নেতৃত্বে সন্ধ্যা ৬টার দিকে বারইপাড়া ফেরিঘাট এলাকায় এক দোকানে অভিযান পরিচালনা করেন।
এ সময় মাউলী গ্রামের ছাত্তার শেখের ছেলে পিন্টু শেখের কাছ থেকে ৯ ব্যারেলে মোট ১৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারা লঙ্ঘনের দায়ে ৬ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করে।
এ দিকে, রাত সাড়ে ৭টার দিকে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস কলাবাড়িয়া এলাকায় একটি ট্রাকে অভিযান চালান। অভিযান পরিচালনা কালে যোগানিয়া গ্রামের হানেফ শেখের ছেলে খায়রুল শেখের কাছ থেকে ২৮ ব্যারেলে ৫৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় তাকেও একইআইনের আওতায় এনে ৬ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম মঙ্গলবার (৩১মার্চ)সকালে বলেন,অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। যারা এ ধরনের কর্মকান্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরোও বলেন, জব্দ করা মোট ৭৪০০ লিটার ডিজেল মেসার্স কালিয়া ফিলিং স্টেশনে সরকারি নির্ধারিত
মূল্যে বিক্রি করে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]