চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ৪
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১৯:৩২
চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ৪
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাতের আঁধারে তেল খালাসের সময় প্রায় ৯ হাজার লিটার পেট্রোল-অকটেন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।


সোমবার (৩০ মার্চ) ভোরে উপজেলার কয়রাডাঙ্গা-খাদিমপুর সড়কে একটি তেলবাহী ট্যাংকলরি থেকে ড্রামে তেল ভরার সময় অভিযান চালানো হয়। এসময় আট ব্যারেল পেট্রোলসহ ট্যাংকলরিটি জব্দ করা হয়।


আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়াড়ের মৃত বদর উদ্দিনের ছেলে (তেলবাহী লরি ট্রাক চালক) আলী হোসেন (৫৩), একই এলাকার (তেলবাহী লরি ট্রাক হেলপার) মৃত আবু হোসেনের ছেলে মোজাম হোসেন, তেলবাহী লরি ট্রাকের অপর হেলপার পীরপুর মাঝের পাড়ার সানোয়ার হোসেনের ছেলে রাহেন আলী(২৮) ও আলমডাঙ্গা থানাধীন কয়রাডাঙ্গা গ্রামের শামসুল ইসলামের ছেলে টিটন আলী(৩৭) (ব্যারেলে তেল গ্রহিতা)।


আলমডাঙ্গা থানার ওসি বনি ইসরাইল এ তথ্য নিশ্চিত করে জানান, বড়গাংনী পুলিশ তদন্তকেন্দ্রের এসআই পবিত্র মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত রাত্রিকালীন টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এদিন রাত আড়াইটার দিকে ভালাইপুর-হাটবোয়ালিয়াগামী সড়কের পাশে টিটন আলী(৩৭) তেল, চাউল ও ভুষি মালের দোকানে একটি তেলবাহী লরি থেকে অবৈধভাবে ব্যারেলে জ্বালানি তেল আনলোড করতে দেখা যায়। এ সময় সন্দেহবশত জিজ্ঞাসাবাদে লরিতে থাকা তেলের পরিমাণ সম্পর্কে জানা যায় ২,৮০০ লিটার ডিজেল এবং মোট ৮,৭০০ লিটার পেট্রোল রয়েছে।


তিনি বলেন, তেল মজুদের বৈধ কোনো কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হলে পুলিশ তাৎক্ষণিকভাবে লরি ট্রাকসহ বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করে এবং ঘটনাস্থল থেকে ০৪ জনকে গ্রেফতার করে।


ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয়ের উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে অবৈধভাবে তেল মজুদ করছিল। এ ঘটনায় জড়িত আরও ২ আসামি পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


বিবার্তা/আসিম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com