সুন্দরব‌নে ডাকাত ‌‌‘ছোট সুমন’ বাহিনীর আস্তানা ধ্বংস
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১৭:৪৩
সুন্দরব‌নে ডাকাত ‌‌‘ছোট সুমন’ বাহিনীর আস্তানা ধ্বংস
বা‌গেরহাট প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র একটি আস্তানা ধ্বংস করেছে কোস্ট গার্ড।


সোমবার (৩০ মার্চ) সকালে কোস্টগার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া যৌথভাবে সুন্দরবনের সীমান্ত খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।


কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জা‌নি‌য়ে‌ছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্যরা বাগেরহাটের মোংলা থানাধীন সীমান্ত খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া যৌথভাবে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।


অভিযান চলাকালে ছোট সুমন বাহিনীর একটি আস্তানা শনাক্ত করে তা ধ্বংস করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ওয়াকি-টকি এবং রান্নার কাজে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা সুন্দরবনের গভীরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


তিনি জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


বিবার্তা/রাজু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com