কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ২২:২৩
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার মিরপুরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা দুর্বৃত্তের গুলিতেগুরুতর আহত হয়েছেন। উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ শফিকুল ইসলাম আজমকে মুমূর্ষ অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।


রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদরপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলির খোসা ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে। এছাড়া সেখান থেকে একটি পরিত্যক্ত মোটরসাইকেল জব্দ করা হয়।


পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় সদরপুর বাজারে নিজস্ব তামাক গুদামে বসেছিলেন শফিকুল ইসলাম আজম। হঠাৎ করে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়ে আশপাশের লোকজন ছুটে গিয়ে আজমকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা শংকটাপন্ন।


স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আজম কিছুদিন গা ঢাকা দিয়েছিলেন। পরে তিনি প্রকাশ্যে ব্যবসা- বাণিজ্য চালিয়ে আসছিলেন। এদিকে এ ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


এ ঘটনায় মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ৩ রাউন্ড গুলির খোসা, একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে একটি পরিতক্ত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।


ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা এই মোটরসাইকেলটি ফেলে গেছেন। কারা কি কারনে আজমকে গুলি করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com