নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা, চালক গ্রেফতার
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ২০:৪৭
নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা, চালক গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে জ্বালানি তেল ডিজেল না পেয়ে তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং এন্ড গ্যাস স্টেশনে ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক সুজাত আলী মোল্যাকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাপিডঅ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬) যশোর।


রবিবার (২৯মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে যশোরের বাঘারপাড়াউপজেলার মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স। গ্রেফতারকৃত সুজাত আলী মোল্যা সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী (দক্ষিণপাড়া) গ্রামের ছাইদুর রহমান মোল্যার ছেলে।


র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই পুলিশের বিভিন্নইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা হত্যাকান্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে মাঠে নামে। এরই অংশ হিসেবে রবিবার দুপুরে যশোরের বেনাপোল ট্রাক টার্মিনাল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করে নাভারণ হাইওয়ে থানা পুলিশ। পরে একই দিন বিকালে অভিযুক্ত চালক সুজাত আলী মোল্যাকে বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর গ্রাম থেকে গ্রেফতার করে র‍্যাব-৬।


শনিবার (২৮মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের পাশে তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং এন্ড গ্যাস স্টেশনে ট্রাকের ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাক চালক সুজাত মোল্যা। পাম্পে তেল না থাকায় ম্যানেজার নাহিদ সরদার ট্রাক চালককে তেল দিতে না পারায় দুজনের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে ট্রাক চালক সুজাদ মোল্যা ম্যানেজার কে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেয়। পরে রাত আড়াইটার দিকে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম পেড়লীর যাচ্ছিলেন ম্যানেজার নাহিদ ও কর্মচারি জিহাদ। পাম্প থেকে ১০০ গজ দূরে গেলে পেছন দিক দিয়ে ট্রাক নিয়েচালক সুজাদ মোল্যা ম্যানেজারের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাম্প ম্যানেজার নাহিদ সরদার নিহত হয় এবং কর্মচারি জিহাদ হাসান মোল্যা আহত হয়।


নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বলেন,পাম্প ম্যানেজার নাহিদ সরদার হত্যা ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক সুজাত আলী মোল্যা কে বাঘারপাড়া থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)যশোর।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com