
ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তা পার হওয়ার সময় স্যালো ইঞ্জিন চালিত গাড়ির ধাক্কায় মরিয়ম নামের ৫ বছরের এক শিশু নিহত হয়েছে।
রবিবার (২৯ মার্চ) দুপুর ১ টার দিকে উপজেলার ভাটাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মরিয়ম ওই গ্রামের আব্দুল মান্নান শেখের এক মাত্র মেয়ে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি স্যালো ইঞ্জিন চালিত গাড়ি এসে শিশুটির শরীরের উপর দিয়ে চলে যায় । স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় শিশুটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ সময় এক মাত্র সন্তানের মৃত্যুতে মায়ের কান্নায় হাসপাতাল প্রাঙ্গন ভারি হয়ে উঠে।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাজমুল হোসেন জানান , শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার এসআই হাসানুজ্জামান বলেন , শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]