
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয়মাদকসহ ২জন মাদক চোরাকারবারী আটক এবং মাদক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুর ২টার দিকে বিজিবি এ তথ্যজানিয়েছে।
বিজিবি সূত্র জানায়, জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার কান্দিরপাড়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক চোরাকারবারী মো. মিঠুন মন্ডল (৩৫) এবং শহীদ হোসেন (২৫) কে ২০ বোতল মদ, ৪০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
অপরদিকে একইদিন রাত ১টায় চিলমারী এলাকার গরুরা মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৪ কেজি কারেন্ট জাল এবং ৪ লিটার অকটেন তেল উদ্ধার করে। এছাড়াও আজ শুক্রবার ভোর ৪ টা ২০ মিনিটে বিলগাথুয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার পূর্ব বিলগাথুয়া মাঠে বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭০ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৩৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে।
পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যে আনুমানিক সিজার মূল্য ৪ লক্ষ ৯ হাজার ৫২০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]