কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবতীর মৃত্যু
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৯:০৭
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবতীর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবতীর মৃত্যু হয়েছে।


বৃহষ্পতিবার (২৬ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার বারোবাজার রেলস্টেশনের ৪৫০ গজ দক্ষিনে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত মেয়েটি অনেক সময় ট্রেন লাইনের পাশে দাঁড়িয়ে ছিল। মনে হয়েছে সে ট্রেন আসার অপেক্ষা করছে। এরপর এ দূর্ঘটনা ঘটে।


বারোবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন সকাল ১০ টার পর বার বাজার রেলওয়ে স্টেশনে আসার আগে স্টেশনের অদূরে এ দূর্ঘটনা ঘটে। মেয়েটির বয়স আনুমানিক ২৫ বছর। ইতিমধ্যে রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তবে ধারনা করছি মেয়েটি আত্মহত্যা করতে পারে।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com