দৌলতপুরে দরিদ্র ও অসহায়দের মাঝে ১০ লাখ টাকার চেক বিতরণ
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৭:৫৭
দৌলতপুরে দরিদ্র ও অসহায়দের মাঝে ১০ লাখ টাকার চেক বিতরণ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রীর উপহারের ১০ লাখ টাকার চেক দরিদ্র, অসহায় রোগী ও দুস্থদের মাঝে বিতরণ করেছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের এমপি (সংসদ সদস্য) আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা।



বুধবার (২৫ মার্চ) দুপুর ২টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত দরিদ্র, অসহায় ও দুস্থদের হাতে তিনি চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকিরুল ইসলাম ও দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন প্রমুখ।


চেক বিতরণপূর্ব উপস্থিত সবার উদ্দেশ্যে এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, আমার মোবাইল ফোন ২৪ ঘণ্টা চালু থাকে এবং আমার বাড়ির দরজা সবার জন্য খোলা। যেকোনো সমস্যায় সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন।


তিনি বলেন, আমি শুধু একটি দলের এমপি নই, আমি পুরো দৌলতপুরবাসীর প্রতিনিধি। সকলের সুখে-দুঃখে সবসময় সবার পাশে থাকতে চাই।
রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলকে সাথে নিয়ে দৌলতপুরের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, কে কাকে ভোট দিয়েছে সেটা আমার বিবেচ্য বিষয় নয়, জনগণের ভোটেই আমি নির্বাচিত হয়েছি, তাই সকলকে নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, দৌলতপুরে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ীর স্থান হবে না। এমনকি কেউ তার নিজ দলের হলেও তাকে আইনের আওতায় আনা হবে।


সম্প্রতি ইরান-ইসরাইল সংঘাতকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি সংকট প্রসঙ্গে এমপি বাচ্চু মোল্লা বলেন, এর প্রভাব বাংলাদেশসহ দৌলতপুরেও পড়েছে। তবে এ নিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। সরকার বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন বলে তিনি উল্লেখ করেন।


চেক বিতরণ অনুষ্ঠানে দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আসা বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু রোগী, অস্বচ্ছল, দরিদ্র, অসহায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীসহ ২০০ জনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকার চেক তুলে দেন তিনি।


বিবার্তা/শরীফুল/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com