চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আ‌রোহী নিহত
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৬:৩৭
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আ‌রোহী নিহত
বা‌গেরহাট প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের চিতলমারীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবু মোল্লা নামে এক মোটরসাইকেল আ‌রোহী নিহত।


বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার দক্ষিণ শৈয়লদা বাংলা বাজার এলাকায় ঢাকা-পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু মোল্লা ঢাকার সায়েদাবাদ এলাকার বাসিন্দা।


স্থানীয়রা জানায়, ঢাকায় ফেরার পথে খুলনা-বরিশাল লোকাল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাবু মোল্লার মৃত্যু হয়।


চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন।


তি‌নি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।


বিবার্তা/রাজু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com