নড়াইলে ঘোড়দৌড় দেখতে হাজারো মানুষের ঢল
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৪:২৩
নড়াইলে ঘোড়দৌড় দেখতে হাজারো মানুষের ঢল
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ ঐতিহ্যের এ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে।


মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নবাসীর উদ্যোগে লোহাগড়ার নারানদিয়া রেল স্টেশনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


আয়োজক কমিটি সূত্রে জানা যায়, যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও বিভিন্ন খেলা ফিরিয়ে আনতে এ প্রতিযোগিতার আয়োজন করে। নড়াইলসহ বিভিন্ন জেলার ১৫ থেকে ১৬টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশ নেন। গ্রামীণ এ ঐতিহ্যের প্রতিযোগিতা দেখতে মঙ্গলবার দুপুর থেকে লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, ও শিশু আসতে থাকে।


এসময় উপজেলার লোহাগড়ার নারানদিয়া রেল স্টেশন এলাকায় মানুষের মিলন মেলায় পরিণত হয়।


আয়োজক কমিটির সভাপতি মো. নাজমুল হুদার সভাপতিত্বে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম হায়াতুজ্জামান, বিএনপি নেতা মো. খোকন সরদার, লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজু আহম্মেদ বাপ্পিসহ লোহাগড়া থানা পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/এমবি



সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com