পাখিভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১১:২৮
পাখিভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা ব্যাটারিচালিত পাখিভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাইম (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একই মোটরসাইকেলের আরোহী রাফিদ (১৬)।


মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার জয়রামপুর কাঁঠালতলা এলাকার রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।


নিহত নাইম চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের উকতো গ্রামের সাজিরুল ইসলামের ছেলে। আহত রাফিদ একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।


স্থানীয়রা জানান, দুই কিশোর মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। মোটরসাইকেলটি নাইম চালাচ্ছিল। এসময় একটি ব্যাটারিচালিত পাখিভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন। আহত রাফিদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


স্থানীয়দের মতে, অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়ার কারণে এ ধরনের দুর্ঘটনা বাড়ছে। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।


দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন বলেন, দুর্ঘটনায় জড়িত দুইজনই অপ্রাপ্তবয়স্ক। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার আগেই নাইমের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং দাফনের প্রস্তুতি চলছে।


বিবার্তা/আসিম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com