
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি এবাদত হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল গত ৯ মার্চ ২০২৬ আনুমানিক রাত ২২.৩০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২৩ ইং) এর মূলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত এবাদত হোসেন ওরফে নিরব জেলার বিজয়নগর উপজেলার শাহআলমের ছেলে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]