
র্যাব-৯ ও ভোক্তা অধিকার অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার ২ প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ আভিযানিক দল সোমবার ৯ মার্চ আনুমানিক ১০টা থেকে ২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায়, শাড়ি বিচিত্রা বিপনী বিতান, সড়ক বাজারকে ১ লাখ টাকা এবং ব্রাহ্মনবাড়িয়া ক্লথ স্টোর, নিউমার্কেট কে ২০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]