
বান্দরবানের লামা উপজেলায় ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস।
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধির্কার-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে রবিবার (৮ মার্চ) দুপুরে এক র্যালি বের হয়। র্যালিটি দরদরী বাজার প্রদক্ষিণ শেষে উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গিয়ে মিলিত হয় আলোচনা সভায়।
বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠনের (গ্রাউস) এমপাওয়ারমেন্ট প্রকল্পের উদ্যোগে সুইজারল্যান্ড
দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র অর্থায়নে অনুষ্ঠিত হয় দিবসটি।
জিএফএ কন্সাল্টিং গ্রুপ, জিএমবিএইচ জার্মানী’র সহযোগিতায় প্রকল্পের সহকারি কর্মকর্তা মেহেরুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম। এতে দরদরী মৌজা হেডম্যান মংসাইথুই মার্মা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু মুছা, সদস্য খালেদা বেগম ও শাহাবানু পারভিন, সাংবাদিক মো. নুরুল করিম আরমান, উপজেলা মহিলা দলের নেত্রী রাবেয়া বেগম প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।
নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ডের মাধ্যমে পরিচালিত দিবসে উপজেলার রুপসীপাড়া, গজালিয়া ও ফাঁসিয়াখালী ইউনিয়নের সিসিএম গ্রুপ, বিদ্যালয়ের শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। অপরদিকে একই দিন দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সার্বিক সহযোগিতায়ও অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক নারী দিবস’২৬। এ উপলক্ষ্যে আয়োজিত র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হকের সভাপতিত্বে আলোচনায় নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন প্রধান অতিথি ছিলেন। এত বিশেষ অতিথি ছিলেন- পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, বান্দরবান জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আব্দুর রব, থানা পুলিশের উপ-পরিদর্শক সালাউদ্দিন, ইউএনডিপি’র অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে কন্যাশিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটাটিং এসোসিয়েট মো. সামিউল আলম ওউপজেলা এডুকেশন ফ্যাসিলিটেটর মো. শামিম মিয়া, মহিলা দল নেত্রী জোসনা বেগম ও শারাবান তহুরা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীকে সম্মান করতে শিখতে হবে। তাদের ভিন্নভাবে দেখার সুযোগ নেই। মেয়ে হওয়ার কারণে বৈষম্য করা যাবে না। পুরুষের পাশাপাশি প্রত্যেকটি ক্ষেত্রে নারীর ভূমিকা অপরীসীম। নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে বলেও মন্তব্য করেন বক্তারা।
বিবার্তা/নুরুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]