নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপদের স্মৃতিসৌধে শ্রদ্ধা
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১১:৫৩
নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপদের স্মৃতিসৌধে শ্রদ্ধা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সংসদের নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপরা।


রবিবার (৮ মার্চ) সকালে জাতীয় সংসদের চীফ হুইপ নুরুল ইসলামের নেতৃত্বে হুইপরা জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।


এসময় জাতীয় সংসদের হুইপ,জি কে গউছ, রফিকুল ইসলাম,মিয়া নুরুদ্দিন আহমেদ অপু,আখতারুজ্জামান মিয়া,এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এ বি এম আশরাফ উদ্দিন নিজান উপস্থিত ছিলেন।


শ্রদ্ধা নিবেদন শেষে এসময় চীফ হুইপ বলেন, বর্তমান সংসদ হবে প্রাণবন্ত বিরোধী দলকে সকল বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে,বর্তমান সরকার জনগণের সরকার, স্বৈরাচার বিরোধী আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে তাই জনগণই সবকিছু বলেও বলেন তিনি।


এসময় সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com