
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ৬ মাসব্যাপী তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে ইরানের। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানা গেছে।
আইআরজিসি-র মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান অপারেশনাল গতি বজায় রেখে অন্তত ৬ মাস একটানা তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম।’ সাম্প্রতিক আঞ্চলিক উত্তজনা ও পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে এই মন্তব্যকে তেহরানের পক্ষ থেকে একটি বড় ধরনের শক্তির জানান হিসেবে দেখা হচ্ছে।
বিবৃতিতে ইরানের এই এলিট ফোর্স আরও দাবি করেছে যে, তারা এই অঞ্চলজুড়ে থাকা মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং স্থাপনা সংশ্লিষ্ট ২০০টিরও বেশি স্থানে লক্ষ্যভেদ করেছে।
মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ও তেল আবিবের সামরিক উপস্থিতির বিরুদ্ধে এটি ইরানের পক্ষ থেকে একটি বড় ধরনের সামরিক পদক্ষেপের ইঙ্গিত। আইআরজিসি স্পষ্ট করেছে যে, যেকোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় তাদের বাহিনী পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]