ঝিনাইদহ টার্মিনালে ৩ বাসে আগুন
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১২:৩০
ঝিনাইদহ টার্মিনালে ৩ বাসে আগুন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে দাড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ।


শনিবার (৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জে লাইন, রয়েল পরিবহণ ও গোল্ডেন লাইন বাসে আগুন দেয় কে বা কারা ।


জানাযায়, রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা কেন্দ্রীয় বাস টার্মিনালের ৩টি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় । এসসময় টার্মিনালে কয়েকটি দূরপাল্লার বাস এবং আন্ত-জেলা বাস ছাড়া লোকজন ছিল না । বাস ৩টি একবারেই পাশাপাশি দাড়িয়ে ছিল ।


জে লাইনের বাস মালিক জাহাঙ্গির হোসেন জানান, খবর পেয়ে আমি বাড়ী থেকে টার্মিনালে আসি । এসে দেখতে পাই আমার বাস সহ আরো দুটি বাস দাও দাও করে জ্বলছে । ফায়র সার্ভিসের লোকজন আগুন নেভানোর কাজ করছে ।


বাস-মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রকুনুজ্জামান রানু জানান, এ ধরনের ঘটনাকে আমরা ধিক্কার জানাই । শুনেছি শনিবার রাত সাড়ে ৮টার দিকে হারুনর রশীদের তেল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে একটি ছেলেকে মারধোরের জেরে ছেলেটি মারা যায় । সেই একই মালিকের একটি বাস টার্মিনালেও দাড়িয়ে ছিল । দুটি ঘটনা একই কারণে ঘটতে পারে কিনা তা প্রশাসনকে খতিয়ে দেখতে হবে । দ্রুত এ ঘটনা একই সূত্রে গাঁথা কিনা সে ব্যপারে তদন্ত সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন দেখতে চাই ।


ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, রাত সাড়ে ৩ টার দিকে হঠাৎই খবর পাই যে টার্মিনালে বাসে আগুন ধরে গেছে ।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন সম্পুর্ণ নেভানো সম্ভব হয়। কিভাবে আগুন লেগেছে বা কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com