ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্যসহ ২৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০১:০৮
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্যসহ ২৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক করেছে বিজিবি।


বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে চোরাচালানী এসব মালামাল ও মাদকদ্রব্য আটক করা হয়।


বিজিবি জানায়, বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আমতলী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় সিগারেট- ৬০০ প্যাকেট, চকলেট- ৮,৫৬৬ পিস, সানগ্লাস- ৩৭৯ পিস এবং কসমেটিক্স-২৬,৩৫৮ পিস জব্দ করে । যার সিজার মূল্য ২৮ লাখ ৭১ হাজার ৫৪০ টাকা।


আটককৃত চোরাচালানী মালামাল আখাউড়া কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


অপর এক অভিযানে বিজয়নগর উপজেলার নোয়াবাদি এলাকা থেকে ভারতীয় গাঁজা-২৪ কেজি এবং ইস্কফ-১৯ বোতল জব্দ করে। আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য পরবর্তীতে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com