রিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১৭:৩১
রিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিকসা চালকের মারধরের বেলাল হোসেন মিশোরী (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৌর শহরের সাব-রেজিস্ট্রার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।


নিহত বেলাল উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং ব্যবসায়ী ছিলেন।


অভিযুক্ত হলেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বায়োতির শাহ আলমের ছেলে অটোরিকশা চালক আরমান (৩৫)।


প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে অটোরিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে আরমানের সাথে বাকবিতন্ডা হয় কবির মোহরী (৫৫) নামে এক বৃদ্ধের। এ সময় যুবদল নেতা বেলাল বিষয়টি মীমাংসা করতে গেলে তার সাথেও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরমান ক্ষিপ্ত হয়ে বেলালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। এতে বেলাল হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত আরমান পালিয়ে যায়।


এ ঘটনার পর স্বজন ও বিক্ষুব্ধ জনতা নিহতের লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে পৌর শহরের শহীদ ওসমান চত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এ সময় তারা অভিযুক্ত অটোচালক আরমানকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।


রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, ঘটনার পর অভিযুক্ত আরমানকে গ্রেফতারের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/সুমন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com