ব্রাহ্মণবাড়িয়ায় ১৫০০ সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ২২:৫০
ব্রাহ্মণবাড়িয়ায় ১৫০০ সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র উদ্যোগে সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের মাঝে চাল ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।


বুধবার (৪ মার্চ) দুপুরে শহরের লোকনাথ দিঘির পাড়স্থ ভোরের সাথী চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।


সংগঠনটির সভাপতি আতিকুল হক আতিকের আহ্বানে ও ভোরের সাথীর সকল নেতৃবৃন্দের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১৫০০ সুবিধা বঞ্চিত নারী ও পুরুষের হাতে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।


আয়োজকরা জানান, প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সামগ্রী বিতরণের পাশাপাশি সংগঠনের প্রতিষ্ঠাতা নাজমুল হকসহ সংগঠনের প্রয়াত সকল সদস্যের রূহের মাগফিরাত এবং জীবিত সদস্যদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এ সময় সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুবিধা বঞ্চিত মানুষেরা ঈদের আগে এমন সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com