ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ২০:৪৮
ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি) ।


মঙ্গলবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।


অভিযানে ১টি কাভার্ড ভ্যান সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকায় গমনের সময় সন্দেহ হলে ইসলামপুর নামক স্থানে কাভার্ড ভ্যানটি তল্লাশী করে কার্টুনে লুকায়িত অবস্থায় ৯২০ কেজি কফি, ২ হাজার ৪৮ পিস কসমেটিক্স সামগ্রী এবং ১৮০ কেজি জিরা আটক করা হয়।


আটককৃত ভারতীয় চোরাচালানী মালামালের সিজার মূল্য ৪০ লাখ ১৭ হাজার ৪০০ টাকা।


আটককৃত চোরাচালানী মালামালসমূহ আখাউড়া কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত থাকবে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com