ধর্ষণে ব্যর্থ হয়ে ৭ বছরের শিশুর গলায় ছুরির আঘাত, মৃত ভেবে ফেলে যায় ঘাতক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০১:৩৭
ধর্ষণে ব্যর্থ হয়ে ৭ বছরের শিশুর গলায় ছুরির আঘাত, মৃত ভেবে ফেলে যায় ঘাতক
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্ক এলাকায় সাত বছরের শিশু জান্নাতুল ইরাকে হত্যা চেষ্টার পর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত বাবু শেখকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্বশত্রুতার জেরে এই নৃশংস ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


পুলিশ সূত্র জানা যায়, গ্রেফতারকৃত বাবু শেখ (৪৫) প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে প্রতিবেশী ও রিকশাচালক মনিরুল ইসলামের সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধ ছিল। সেই শত্রুতার প্রতিশোধ নিতেই তিনি মনিরুল ইসলামের সাত বছরের মেয়ে জান্নাতুল ইরাকে হত্যার পরিকল্পনা করেন।


ঘটনার দিন রবিবার (১ মার্চ) সকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী বাবু শেখ শিশুটিকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কুমিরা এলাকা থেকে বাসে করে সীতাকুণ্ড বাসস্ট্যান্ড এ নেমে তাকে পায়ে হেঁটে পাহাড়ি এলাকায় নিয়ে যায় শিশু ইকরাকে।


পুলিশের ভাষ্যমতে, সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হলে ইরা বাধা দেয় এবং বিষয়টি তার বাবাকে জানিয়ে দেওয়ার কথা বলে। এতে ঘটনা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে বাবু শেখ তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে শিশুটির গলায় আঘাত করে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়।


চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. নাজির এক সংবাদ সম্মেলনে জানান, রবিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে পাহাড়ের নির্মাণাধীন সড়কে কর্মরত শ্রমিকরা গলাকাটা অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।


ঘটনার তদন্তে পুলিশ ও র‍্যাব-৭ যৌথভাবে কাজ শুরু করে। চন্দ্রনাথ ধাম পাহাড় এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তারা গুরুত্বপূর্ণ সূত্র পায়। ফুটেজে এক মধ্যবয়সী ব্যক্তিকে শিশুটিকে নিয়ে পাহাড়ের পথে যেতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা ভিডিও দেখে প্রতিবেশী ভাড়াটিয়া বাবু শেখ হিসেবে শনাক্ত করেন।


মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুমিরা কাজীপাড়া এলাকা থেকে বাবু শেখকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে রক্তমাখা পোশাকসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।


গ্রেফতারকৃত বাবু শেখ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকার মৃত হাদেম শেখের ছেলে।


সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়েছে।


বিবার্তা/জয়দেব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com