আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ বুধবার
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১৬:৩৪
আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ বুধবার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দোল পুর্ণিমা উৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগামীকাল বুধবার (৪ মার্চ) সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগের মতোই যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন, স্থলবন্দর সংশ্লিষ্টরা।


আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নেসার উদ্দিন ভূঁইয়া জানান, ভারতীয় ব্যবসায়ীরা আগামীকাল বুধবার পণ্য আদান-প্রদান করবেন না বলে জানিয়েছেন। বিষয়টি এরই মধ্যে বাংলাদেশের ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, দেশের অন্যতম রপ্তানিমুখী স্থলবন্দর হলো আখাউড়া স্থলবন্দর। নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর এ বন্দরের ব্যবসায়িক কার্যক্রমে বেশ গতি পেয়েছে। এই বন্দর দিয়ে সবচেয়ে বেশি রপ্তানি হয় মাছ। এ ছাড়া পাথর, সিমেন্ট, প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন ধরণের পণ্য রপ্তানি হয়।


এই বন্দর দিয়ে বর্তমানে বিপুল পরিমাণ গম আমদানি করার চিন্তা করছেন, বাংলাদেশী ব্যবসায়ীরা।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com