কুমিল্লায় দুই ঘরে ঝুলছিল মা-মেয়ের মরদেহ
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ২০:০৭
কুমিল্লায় দুই ঘরে ঝুলছিল মা-মেয়ের মরদেহ
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লার চান্দিনা উপজেলায় এক বাড়ির দুটি ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


রবিবার (১ মার্চ) দুপুরে উপজেলার দারেরা ইউনিয়নের সাঁকোজ গ্রামের মজুমদার বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান।


নিহতরা হলেন— ওই বাড়ির মাদ্রাসা শিক্ষক মুজাহিদুল ইসলামের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) এবং তাদের সাত বছর বয়সী মেয়ে ফাসিহা।


ওই পরিবারের প্রতিবেশী রাসেল মজুমদার বলেন, মিজানুর রহমান ঢাকায় একটি মাদ্রাসায় চাকরি করেন। ছেলে জুবায়েরকে নিয়ে তিনি সেখানেই থাকেন। বাড়িতে তার স্ত্রী দুই মেয়েকে নিয়ে থাকতেন। বড় মেয়ে ফারিহা দিনের বেলায় মাদ্রাসায় ছিল।


“বাড়ির দরজা-জানালা খোলা না দেখে পাশের এক চাচির কথায় আমি তাদেরকে জোরে জোরে ডাকাডাকি করি এবং ঘর খুলতে বলি। প্রায় ১০-১২ মিনিট ডাকাডাকির পরও কেউ সাড়া দেয়নি, দরজা-জানালা খুলেনি। পরে কয়েকজনের উপস্থিতে একটা জানালা খুলে ছোট মেয়ের লাশ দেখতে পাই। তখন চিৎকার করে আরও মানুষকে ডেকে আনি।”


রাসেল মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ এসে দুই ঘর থেকে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে।



চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, “ধারণা করা হচ্ছে, তাদের মৃত্যুর ঘটনাটি সকালেই হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে মামলা হবে। তদন্তে মা-মেয়ের মৃত্যুর কারণ জানা যাবে।”


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com