সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় ১৯৬ কেজি গাঁজা উদ্ধার
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৯
ব্রাহ্মণবাড়িয়ায় ১৯৬ কেজি গাঁজা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৯। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভুটাংবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে রাজিব মিয়া ও তার অজ্ঞাতনামা ৩০/৪০ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে গেলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ১৯৬ কেজি গাঁজা ফেলে তারা পালিয়ে যায়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পলাতক রাজিব মিয়াসহ অন্যান্য অজ্ঞাতনামা ৩০/৪০ জন ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ খ্রি. এর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।


এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com